রাজশাহীর কাজীহাটায় অবস্থিত খ্রিস্টান মিশন হাসপাতাল । ১৯২৬ সালে প্রতিষ্ঠার পর ১০০ বছর পূর্ণ করা উপলক্ষে ২৬ ও ২৭ নভেম্বর ২০২৬ দুই দিনব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠান আয়োজন করেছে।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিকগুলো হলো:
শতবর্ষ পূর্তি উৎসবকে ঘিরে পুরো হাসপাতাল ক্যাম্পাস আলোকসজ্জা ও বর্ণিল সাজে সাজানো হয়। সন্ধ্যার মূল পর্বে প্যান্ডেলের নিচে বিশাল দর্শক ও অতিথিরা অংশ নেন।
অতিথি ও আনুষ্ঠানিকতা: মঞ্চে সেঞ্চুরি সেলিব্রেশন ২০২৬ । ব্যানারের সামনে আনুষ্ঠানিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার এবং বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিশপ জেরভাস রোজারিওসহ ধর্মীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের অংশ হিসেবে অতিথিরা প্রদীপ প্রজ্বালন করেন।
শতবর্ষের ইতিহাস ও সেবার অঙ্গীকার: ১৯২৬ সালে যাত্রা শুরু করা এই হাসপাতালের । ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য, বিশেষ করে প্রসূতি মা, নবজাতক, শিশু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী (সাঁওতাল) জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। শতবর্ষ পূর্তিতে চিকিৎসা সরঞ্জাম, জনবল ও সেবার মানোন্নয়নের বিষয়গুলো আলোচনায় উঠে আসে।
মিশন হাসপাতালের শতবর্ষ উপলক্ষে, হাসপাতালটির ডেলিভারি ইউনিট, অপারেশন থিয়েটার (ওটি) এবং ক্রিটিক্যাল কেয়ার সুবিধাসহ অবকাঠামোগত সংস্কার ও আধুনিকায়নের কাজ করা হয়েছে। । পরের দিন মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এসে বেলুন ও পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।