আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম সুমনের মতবিনিময় সভা, গ্রাম বৈঠক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বাদ মাগরিব গোসিংগা ইউনিয়নের খোজেখানী গ্রামে ৮ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ আব্দুল মান্নান আকন্দ। সঞ্চালনা করেন হাফেজ মেজবা উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসিংগা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোসিংগা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাসির মোড়ল, আহ্বায়ক সদস্য মনিরা খাতুন, লৎফর রহমান আকন্দ, আবুল কালাম, মোবারক হোসেন আকন্দ, মো. জাকির হোসেন মোড়ল, মোক্কারম হোসেন ফকির, গোসিংগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরে আব্দুল হাই, ইলিয়াস প্রধান, মজিবুর রহমান ফকির, সাবেক ইউপি সদস্য সাব্বির আকন্দ খোকন, জাহাঙ্গীর মাস্টার, আনোয়ার হোসেন দুলাল মোড়ল ও ডা. মুস্তফা কামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম সুমনের সততা, ভদ্রতা ও শিক্ষাগত যোগ্যতার প্রশংসা করেন। তারা বলেন, তিনি সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে গোসিংগা ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবামূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এলাকার মানুষের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খোজেখানী কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ আব্দুল মালেক।