চট্টগ্রামের পটিয়ায় জাতীয় প্রাণীসম্পদ সাপ্তাহ ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুস্টিত হয়।উপজেলা প্রশাসন দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কতৃক আয়োজিত অনুস্টানে প্রথমে এক বর্ণাঢ্য র্্যালী উপজেলা সড়ক প্রদক্ষিন করে।
বৃহস্পতিবার (২৫শে নভেম্বর)পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমানের সভাপতিত্বে পটিয়া উপজেলা মিলনায়তনে অনুস্টিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ আলহাজ্ব এনামুল হক।তিনি বলেন,খামারিদের অবদানে আমাদের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হই।খামারিদের সুবিধা অসুবিধা লক্ষ্য রাখতে প্রাণী সম্পদ কর্মকর্তাদের নির্দেশ দেন।অনাবাদি ভূমি আবাদ করতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিতে বলেন।গরু চুরি প্রতিরোধ করতে পাহারাদার রাখতে পরামর্শ দেন।
এ সময়ে বিশেষ অতিথিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম সাইফুদ্দিন, ড.জয়তী বসু,পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম,পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের,পটিয়া থানার ওসি জিয়াউল হক ও কৃষি কর্মকর্তা হাবিবউল্লাহ।সঞ্চলনায় ছিলেন, ভেটেরিনারি সার্জন সাদ্দাম হোসেন।