জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে মনোহরগঞ্জে শুরু হলো প্রাণিসম্পদ সপ্তাহ। এই উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মহিব উল্লাহ'র সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্ছু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ সহদপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের , উপজেলা যুব উন্নয়ন অফিসার সফিকুর রহমান পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক রহমত উল্লাহ জিকুসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিরা।