২৬/১১/২০২৬ খ্রি. সকাল ০৯.৪৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি প্রাইভেটকার আটক করে। প্রাইভেটকারটি তল্লাশী করে ১৫০ (একশত পঞ্চাশ) বোতল ফেয়ারডিল সিরাপসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা: ১। মোঃ শামীম রেজা,পিতা- মোঃ সেলিম রেজা,সাং- ৯/এ পশ্চিম যাত্রাবাড়ী,থানা- যাত্রাবাড়ী,জেলা- ঢাকা
এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।