আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় ৮ নম্বর ভারেল্লা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পাঁচ প্রার্থী।
বুধবার (২৫ নভেম্বর) নির্বাচনে অংশ নিতে তারা দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ফরম সংগৃহীতরা হলেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নজির আহমদ, ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়া (বাহাদুর) সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম, মতিউর রহমান লুৎফর।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। প্রার্থীরা নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।