সাদুল্যাপুর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার
(২৪ শে নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই কিশোরের নাম সিরাজ শেখ (১৩)। সে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি এলাকার বাসিন্দা সৈয়দ আলী শেখের সন্তান এবং এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলের পাশের একটি বাগানে গিয়ে স্থানীয় লোকজন আমগাছের সঙ্গে সিরাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মুহূর্তেই বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিচে নামায় ও উদ্ধার করে। উদ্ধার করার সময় ওই শিক্ষার্থীর গায়ে পাঞ্জাবি ও পায়জামা পরা ছিল।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম জানান, ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।