নওগাঁর পোরশায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পোরশা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন ৪৬ নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনূর রশিদ।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে রবি মৌসুমে ফসল উৎপাদনে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, উপজেলা বি এন পির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ বেলাল হোসেন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, যুবদলের নেতা মোঃ ইব্রাহিম হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ বিপ্লব শাহ্, সহ সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় ১০ হাজার কৃষক বৃন্দেভর মাঝে ডি ও পি ১০ কেজি, পটাশ ১০ কেজি, সরিষা ১ব কেজি করে কৃষকের তুলে দেন, পাশাপাশি ঘাটনগর ইউনিয়নে কৃষক় শেডের উদ্বোধন, মহিলা আলিম মাদ্রাসার শিক্ষার্থীদের ়জন্য ৪ তলা বিশিষ্ট ১ তলা একাডেমি ভবন, আরাফাত ফুভটবল ফাব