পঞ্চগড়ের তেতুলিয়া মঙ্গলবার ২৪ নভেম্বর সকালে ৭ টা ৩১ মিনিটের দিকে জেলার বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়। আকস্মিক এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন জেলার মানুষ।
অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে,ভূমিকম্পটির আনুমানিক মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। পঞ্চগড় থেকে ওই এলাকার দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশে ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
সকালে ঘুমের রেশ কাটতে না কাটতেই হঠাৎ কম্পনে পঞ্চগড়ের বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ভূমিকম্প অনুভবের কথা জানিয়ে পোস্ট করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ঘরের দরজা-জানালা, খাট-বিছানা ও অন্যান্য আসবাবপত্র তীব্রভাবে কেঁপে ওঠে। হঠাৎ এমন পরিস্থিতিতে অনেকেই আতঙ্কিত হয়ে খোলা জায়গায় চলে আসেন। তবে, তাৎক্ষণিকভাবে জেলার কোথাও কোনো হতাহত বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকুজ্জামান রোকন
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। সহকারী আবহাওয়াবিদ রোকুজ্জামান বলেন, “রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৪ ।