বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে জাতীয় দৈনিক ‘আজকের দর্পণ’র একযুগ বছর পূর্তি উদযাপিত হয়েছে। আজকের দর্পণ রাজশাহী ব্যুরোর আয়োজনে রোববার (২২ নভেম্বর) বেলা ১১টায় নগরীর অলকার মোড় মাস্টারসেফ রেস্টুরেন্টে এ উদযাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের দর্পণ'র রাজশাহী ব্যুরো প্রধান শফিকুল আলম ইমন। সাংবাদিক শাহিনুর রহমান সোনা'র সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন চেম্বার অব জার্নালিস্ট রাজশাহী'র সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি'র উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া মুখপাত্র গাজিউর রহমান পিপিএম, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবির অপু, রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, রাজশাহীর আলো সম্পাদক আজিবার রহমান, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি তোফায়েল আহমেদ, রাজশাহী শিক্ষাবোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা নাইস, বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রুবেল, বাংলাদেশ দাবা ফেডারেশন রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক কাওসার আলী ইতি এবং বিশিষ্ট আইএসপি ব্যবসায়ী এমএম অনলাইনের স্বত্বাধিকারি ফারহানা লুবনা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুন অর রশীদ বলেন, একযুগে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের আস্থার জায়গা করে নিয়েছে ‘আজকের দর্পন পত্রিকা’। একটি গণতান্ত্রিক সমাজ ও সুস্থ রাজনীতির বিকাশে স্বাধীন ও সাহসী গণমাধ্যমের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীসহ সারাদেশের মানুষের সুখ-দুঃখ, বঞ্চনা এবং উন্নয়নের কথা পত্রিকাটি আরও নির্ভীকভাবে তুলে ধরবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, সমাজকে শান্তি শৃংখলভাবে বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিকভাবে সকলকেই সমান ভাবে এগিয়ে আসতে হবে। দেশটা সবার সুতরাং দায়িত্বওটাও সবার।
আরএমপির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান পিপিএম বলেন, মহানগরীর নাগরিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ইতিবাচক প্রতিবেদন কাজের গতি বাড়ায়। তবে ইদানীং অনেক ধরনের গুজব ছাড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এগুলো পরিহার করতে হবে পাশাপাশি এ ধরনের নেতিবাচক প্রচারের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে গণমাধ্যম সহ সচেতন নাগরিকদের। পাশাপাশি পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার জায়গা থেকে পত্রিকাটি আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে তিনি কামনা করেন।
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ১২ বছরে নিজেদের অবস্থান তৈরি করা ইতিবাচক। রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে বস্তুনিষ্ঠতা, পেশাগত মান ও গণমাধ্যমকর্মীদের কল্যাণে ‘আজকের দর্পন পত্রিকা’ অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল বলেন, পেশাগত জায়গায় সকল সাংবাদিককে পরস্পর শ্রদ্ধা ও আন্তরিকতা বজিয়ে রাখতে হবে, দেশ ও জাতির কল্যানে সকল ভেদাভেদ ভুলে এই মহান পেশাকেই মুখ্য হিসেবে দেখতে হবে। আজকের দর্পণ'র ১ যুগ পূর্তিতে তিনি পত্রিকাটির সকল পর্যায়ের কলাকুশলীদের শুভেচ্ছা জানান৷
রাজশাহীর আইএসপি প্রতিষ্ঠান এমএম অনলাইনের সৌজন্যে এ অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজশাহীতে কর্মরত স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।