সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন তিনি। এর আগে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসময় তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার পাশাপাশি শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন তিনি।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বীর মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।