কুমিল্লার চৌদ্দগ্রামে ফার্স্ট এইড হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন চিকিৎসকরা। ফ্রী চিকিৎসা ক্যাম্পে।
গাইনী, প্রসূতি, বন্ধ্যাত্ব ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. রাফিয়া জান্নাত জেরিন ও নবজাতক, শিশু ও কিশোর সার্জারি বিশেষজ্ঞ, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জন ডা: মাসুম বিল্লাহ ভূঁইয়া,
মেডিসিন, লিভার, কিডনি, হার্ট, ফুসফুস, হরমোন, রিউমাটিক পেইন ও রিউমাটয়েড ফিভার রোগে অভিজ্ঞ ডা. মোঃ আফজাল হোসেন,
চর্ম, যৌন ও এলার্জি রোগে অভিজ্ঞ ডা. তানিয়া আফরোজ,
মেডিসিন, হাঁড় ভাঙা ও ব্যথা রোগে অভিজ্ঞ ডা. এ.বি.এম. মনিরুজ্জামান চিকিৎসা সেবা দিয়েছেন, দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে বিভিন্ন বয়সের রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন রোগীরা। এ ধরনের উদ্যোগ সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
ফার্স্ট এইড হাসপাতাল, হাজী আব্দুল আজিজ কমপ্লেক্স, চৌদ্দগ্রাম থানার দক্ষিণ পাশে অবস্হিত।