কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী নাশকতার বিরুদ্ধে টেকনাফে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গসংগঠন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন আমার অভিজ্ঞতাই বলে বাংলাদেশের মানুষ সবাইকে ক্ষমা করলেও শেখ হাসিনাকে ক্ষমা করবে না।
সেই সাথে তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ, জনগণের অধিকার এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন।
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন এখন আপু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
উপজেলা বিএনপির সহসভাপতি হাসিম মেম্বার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদু সালাম, সদস্যসচিব এনামুল হক এনাম, উপজেলা যুবদলের সভাপতি মো. কাইয়ুম, সাধারণ সম্পাদক জুনায়েদ আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।