দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপচেষ্টার প্রতিবাদে গাইবান্ধার সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৯নং বনগ্রাম ইউনিয়ন শাখা।
এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ৯নং বনগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ শাহিন আল পারভেজ এবং সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম শহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।