কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি এতিমখানায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টায় এতিমখানা মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
নরপাটি এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আনিসুর রহমান মজুমদারের প্রতিষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন এতিমখানার সভাপতি ড. এস এম মাহবুব-উল হক মজুমদার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের প্রধান শিক্ষক শেখ মো. জাকির হোসেন মজুমদার। এ সময় বক্তব্য দেন নরপাটি এতিমখানার সুপার মুফতি হাবিবুর রহমান ইসহাকী, লাকসাম এতিমখানার সুপার মাওলানা মো. বাকি বিল্লাহ, মাওলানা মো. হায়াতুন নবী, মাওলানা মীর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, হাউজিং এস্টেট জামে মসজিদের খতিব মাওলানা বিল্লাল হোসেন মালেকী, মোহনপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুম বিন নোমান ও অধ্যক্ষ ইয়াছিন মজুমদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও আলেম-ওলামারা।
এ ছাড়া উপস্থিত ছিলেন আফসারুল উলুম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল কাদের, গাজিমুড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, লাকসাম পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী মো. ইব্রাহীম খলিল, লাকসাম পূর্ব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিন মহসিন এবং সাবেক চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা ফজলুল করিম। দোয়া পরিচালনা করেন গাজিমুড়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মাস্টার মো. শাহজাহান কবির, শেখ জাহিদ হোসেন মজুমদার, মো. মাকসুদুর রহমান মজুমদার অশ্রু, বাবুল খান, আব্দুল মমিন, নাজমুল হোসেন ও মো. ফাহিম।
আলোচনা সভা শেষে এতিমখানার সার্বিক উন্নয়ন, এতিম শিক্ষার্থীদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের আপ্যায়ন করা হয়।