রাজশাহীর ভদ্রা জামালপুর এলাকায় '১০ টাকার স্কুল' নামে একটি মানবিক শিক্ষামূলক উদ্যোগ পরিচালিত হচ্ছে, যেখানে নামমাত্র ১০ টাকা মূল্যে সুবিধা বঞ্চিত ও অসহায়, দরিদ্র, শিশুরা পড়াশোনার সুযোগ পাচ্ছে।
এই উদ্যোগ সম্পর্কে জানা যায় , অসচ্ছল, দরিদ্র, অসহায় ছোট, ছোট কমলমতি ছাত্র, ছাত্রীদের নিয়েই চলে এই স্কুল। জি, এফ, জি, জি, ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবক প্রতিষ্ঠান এটি পরিচালনা করে ।
স্কুলের পাশে রেললাইনের ধারে অসচ্ছল পরিবারের অনেক শিশুরা পড়াশোনার সুযোগ পেয়েছে , এই ১০ টাকার স্কুলে।
সারা মাস পড়াশোনার খরচ মাত্র ১০ টাকা । তাই অসচ্ছল অনেক পরিবারের শিশু পড়াশোনা করে এই স্কুলে ।
প্রতি সপ্তাহেই, প্রত্যেকে ছাত্র, ছাত্রীদের দেয়া হয় নাস্তা ।দেয়া হয় প্রয়োজনীয় খাতা, কলম ।
ফাউন্ডেশনের নিজেদের আর্থিক সহযোগিতায় চলে এই স্কুল। এখন পর্যন্ত সেই রকম ভাবে কেউ সহযোগিতা করে নাই। এই কোমলমতি, দরিদ্র শিশুদের। সমাজে অনেক বিত্তবান আছেন । উনারা একটু সহযোগিতা করলে হয়তো , আরও কিছু জামা, কাপড় , খাবার দেয়া সম্ভব হবে এই, অসহায় , দরিদ্র পরিবারের সন্তানদের।