সাতক্ষীরা জেলার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা সাতটায় ঐতিহ্যবাহী নাগিনগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার সহকারি অধ্যাপক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে সহকারি নির্বাচন কমিশনার শেখ শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সরকারি নির্বাচন কমিশনার মোঃ জহুরুল হুদা, মাওলানা মোঃ মনিরুল ইসলাম, মোঃ তবিবুর রহমান খান, মোঃ সাইদুর রহমান, নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম মনি,সিনিয়র সহ সভাপতি শেখ আহাদুজ্জামান,সহ-সভাপতি শেখ আবু তাহের, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মুন্না,যুগ্ম সম্পাদক মোঃ নুরুন্নবী আবু, কোষাধক্ষ মোঃ রজব আলী,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনি,দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম মিলন,প্রচার সম্পাদক লুৎফর রহমান জুয়েল,নির্বাহী সদস্য নুরুজ্জামান খান,তামজিদ হোসেন মিঠু,মোহাম্মদ আবুল হোসেন,ফিরোজ কবির। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ নাজিমগঞ্জ বাজার নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার বিন্দদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমিক অভিনন্দন জানায়। সৌজন্য সাক্ষাতে উপস্থিত সকল নেতৃবৃন্দ নব নির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর বিষয় সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্তে উপনীত হয়।
ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির ফুলেল শুভেচ্ছা মাধ্যমে সৌজন্য সাক্ষাৎ।