কক্সবাজার প্রতিনিধি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড শিক্ষার্থীদের দক্ষতা, মেধা ও মনন বিকাশে অনন্য ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের উচিত বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অধিকহারে অংশগ্রহণ করা। ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে জেলা পযায়ে জাতীয় শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬-২৭ এর সনদপত্র ও পুরস্কার
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মো; মাহবুবুর রহমান এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার মিলনায়তনে ১৭/১১/২০২৬ তারিখ দুপুর ২ টায় উপপরিচালক সরওয়ার আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মো: ফজল করিম।
উপজেলা পর্যায়ের বিজয়ী তিন শতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে প্রাণবন্ত প্রতিযোগিতায় ৭ ইভেন্টে ২০ গ্রুপে ৬০ জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছে। তারা পরবতীতে বিভাগীয়ও জাতীয় পর্যয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিভাগীয় প্রতিযোগিতার তারিখ ঘোষিত হলে সবাইকে জানিযে দেয়া হবে বলে জানানো হয়।