রাজশাহী শহরের রেশম ভবনের পাশে থাকেন শাহীন ।
পেষায় , একজন মাছ বিক্রেতা । প্রতিদিন মুরগির দোকান থেকে , পা , চামড়া কিনে , এনে রাস্তার কুকুরদের খাওয়ান। সে এক অসাধারণ দৃশ্য। এভাবেই আজ প্রায় ৯ বছর ধরে , রাস্তার কুকুরের খাবার দেয় শাহীন ।
কুকুরের প্রতি মানুষের ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে নিঃশর্ত, খাঁটি ও সরল অনুভূতির একটি। এটি এমন এক বন্ধন, যা কোনো স্বার্থ, হিসাব বা শর্তের ওপর নির্ভর করে না। রাস্তার কুকুরের প্রতি এই অকৃত্রিম ভালোবাসার এক চরম দৃশ্য দেখা গেছে রাজশাহী শহরের রেশম ভবনের পাশে ।
মানুষের সম্পর্ক অনেক সময় প্রত্যাশা ও স্বার্থ দ্বারা প্রভাবিত হয়, কিন্তু কুকুরের প্রতি ভালোবাসা সম্পূর্ণ শর্তহীন। আপনি ধনী না গরিব, আপনার দিনটি কেমন গেল—তাতে তাদের কোনো যায় আসে না । রাস্তাঘাটের কুকুর গুলো , একটু খাবার নিয়ে গেলে , কুকুর গুলো আপনার কাছে চলে আসে ।
ইতিহাসের শুরু থেকেই কুকুর মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী হিসেবে পরিচিত। বিপদে-আপদে, সুখে-দুঃখে তারা ছায়ার মতো মানুষের পাশে থাকে।
এক বিশাল আবেগের মেলবন্ধ এই কুকুরের সাথে ।কুকুর মানুষের আবেগ খুব সহজে বুঝতে পারে। মানুষ যখন কষ্টে বা বিষণ্ণ থাকে, তখন তাদের নীরব উপস্থিতি ও সান্নিধ্য মনের অনেক বড় সান্ত্বনা হয়ে ওঠে। বিজ্ঞানীদের মতে, মানুষের সাথে কুকুর যখন স্নেহের আদান-প্রদান করে, তখন উভয় পক্ষের মধ্যেই ভালোবাসা তৈরি হয়।
শারীরিক ও মানসিক প্রশান্তি দেয় পোষা কুকুর। একটি কুকুরকে আদর করা, তার সাথে সময় কাটানো বা তার লেজের নাড়াচাড়া দেখতে পাওয়া , মানুষের মনে এক অদ্ভুত আনন্দ ও মানসিক প্রশান্তি নিয়ে আসে।
বিখ্যাত লেখক মার্ক টোয়েন যেমনটি বলেছিলেন— “যত বেশি মানুষের সাথে আমার পরিচয় হয়, তত বেশি আমি আমার কুকুরকে ভালোবাসি।” এই উক্তিটিই মানুষের সাথে কুকুরের নিখাদ সম্পর্কের গভীরতাটুকু ফুটিয়ে তোলে।
শাহিনের কোনো নির্দিষ্ট পোষা কুকুর নয় , রাস্তার কুকুরদের প্রতি মানবিকতার গল্প উঠে এসেছে এই প্রতিবেদনে । বিবেক আনন্দ বলেন , জীবে দয়া করে যে জন , সেই জন সেবিছে ঈশ্বর।