জামালপুরের সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার ব্যবসায়ী প্রতিষ্ঠান সাথী কসমেটিকস এন্ড বস্ত্র বিতানে ৬টি তালা ঝুলিয়ে এবং ভয়ভিতী প্রর্দশন সহ অর্থ লুটের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধা পর্যন্ত ব্যাবসা প্রতিষ্ঠানটি বন্ধ থাকতে দেখা গেছে। এতে ওই নারী উদ্যেক্তা ও কর্মচারী সহ স্থানীয় ব্যাবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটনাটি রোববার (১৫ নভেম্বর) সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজারের এ.আর.এ জুটমিল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী সুমাইয়া আক্তার সাথী তার প্রতিপক্ষ সাইফুল ইসলাম কে প্রধান বিবাদী করে আট জনের নাম উল্লেখ করে আরোও অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার সাথী শিমলা বাজারে নিজ নামে ভবন ভাড়া নিয়ে ১১ লাখ টাকা মুলধনে সাথী কসমেটিকস এ্যান্ড বস্ত্র বিতান নামে ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি দাবী করেন যে প্রথম স্বামী সৌদী প্রবাসী রবিউল ইসলামের সঙ্গে বনিবনা না হওয়ায় ২০২৬ সালের ১ জানুয়ারি তাঁকে তালাক দেন। পরবতীতে গত ১০ অক্টোবর সাথী দ্বিতীয় বিয়ে করেন। সাথীর ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ আদান-প্রদান করা হয়েছে তা ফেরতের দাবী কে কেন্দ্র করে প্রথম স্বামীর আত্মীয়-স্বজনের সঙ্গে বিরোধ চলছিল। এ ঘটনার জের ধরে রোববার (১৫ নভেম্বর) বিকেলে সাইফুল ইসলাম ও তার লোকজন সাথীর ব্যাবসা প্রতিষ্ঠানে অনধিকারে প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে ২ লাখ টাকা লুট সহ কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন করে দোকানে তালা ঝুলিয়ে দেয়। যার ফলে সোমবার সন্ধা পর্যন্ত দোকানটি বন্ধ দেখা গেছে। তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন দাবী করে সংশ্লিষ্ঠ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সোমবার বিকেলে ভুক্তভোগী নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার সাথী জানান, প্রতিদিনের ন্যায় কর্মচারী একজন নারী কে সাথে নিয়ে সুমাইয়া আক্তার সাথী ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। রোববার বিকেলে হঠাৎ একদল লোক মানুষ দোকানে ঢুকে ক্যাশ বাক্্র থেকে ২ লাখের অধিক টাকা লুট করে নিয়ে যায় এবং দোকান তালাবদ্ধ হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন পদক্ষেপ গ্রহন করেনি অভিযোগ করেন তিনি।
প্রত্যক্ষদর্শী বাসা মালিক শামছুল হক (৭০) জানান, আমি খবর পেয়ে বাসায় এসে দেখি দোকানে তালা ঝুলাচ্ছে। এ সময় প্রতিবাদ ও বাধা দিলে তা উপেক্ষা করে ব্যাবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে চলে যান তারা। অপর দিকে প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যাবসায়ী নিপ্পন শেখ জানান, স্বাধীন ভাবে ব্যাবসা পরিচালনায় বাধা সরুপ সাথীর ব্যাবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া এটি ঠিক হয়নি বলে অভিযোগ করেন।
এ ব্যাপারে শিমলা বাজার টাউন বর্ণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জিন্নাহ বলেন, দোকান বন্ধ করে দেওয়ার বিষয়টি দু:খজনক আখ্যায়িত করে তিনি প্রশাসনের আইনগত পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সুমাইয়া আক্তারের দেওয়া একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।