রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম হাবিবুল্লাহকে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিজ দলেরই কতিপয় সহযোগী ও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার পাঁয়তারা করছে।
স্থানীয় নেতাকর্মী ও হাবিবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন জি এম হাবিবুল্লাহ। তার এই সাংগঠনিক অবস্থান ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নিজ দলেরই একটি অংশ তার বিরুদ্ধে নানা ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে ধরছে এবং বিভিন্ন অপকর্মে তার নাম জড়িয়ে তাকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে জি এম হাবিবুল্লাহ বা তার পক্ষের নেতাকর্মীরা জানান, ২০১৩ সালে আন্দোলন সংগ্রামে কে কেন্দ্র করে সমগ্র বাংলাদেশ যখন উত্তাল ২০দলীয় জোটের শরিক দল হিসেবে আটুলিয়া বাস স্ট্যান্ডে সর্বপ্রথম খুনি হাসিনার কবর স্থাপন করে তখন তার ৯ মাস ১০দিন কারাবরণ থাকতে হয় তারপর তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে একাধিকবার কারাবরণ ও ক্রসফায়ারের আসামি করা হয়।
তারপর থেকে তার জনপ্রিয়তা আকাশচুম্বী তার এই জনপ্রিয়তাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতেই একটি চক্র এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ঐক্য বিনষ্ট করার শামিল।
তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এলাকার সাধারণ নেতাকর্মীরা মনে করেন, দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা জরুরি, যাতে কোনো ত্যাগী নেতা রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন।