চট্টগ্রামের পটিয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিস্টান এস আলম কলেজিয়েট স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকসহ সকলেই নিরাপদ সুপেয় পানি পান করার সুব্যবস্হা উদ্বোধন করেন পটিয়ার এমপি আলহাজ্ব এনামুল হক।
রবিবার (১৫ই নভেম্বর) অত্র কলেজের এডহক কমিটির সভাপতি ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি এমপি এনাম বলেন, এস আলম কলেজ কতৃপক্ষ,অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবকদের নিরাপদ সুপেয় পানি পান করার সুবিধা করে এক প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক সৃষ্টি করেছে।এভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে এই ব্যবস্হা করার আহবান জানান।
এ সময়ে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক,এ্যাডভাইজার অধ্যাপক নুরুল হুদা।এ সময়ে উপস্হিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মিশকাত আহমদ,পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নুরুল ইসলাম সওদাগর, দ:জেলা বিএনপির আহবায়ক কমিটি ও সিনিয়র সদস্য বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের,মইনুল ইসলাম ছোটন সহ প্রতিস্টানের শিক্ষক,শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সংশ্লিস্ট কর্মকর্তাগণ।