কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নবনির্মিত পুলিশ সুপারের অফিস কক্ষের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ফিতা কেটে নতুন এ অফিস কক্ষের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের (সুমন)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসীম উদ্দিন, কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধন শেষে মন্ত্রী নবনির্মিত অফিস কক্ষের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় কক্ষটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা ও পরিকল্পিত বিন্যাস সম্পর্কে তাঁকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা পুলিশের দাপ্তরিক কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গতিশীল করার লক্ষ্যে নির্মিত এ অফিস কক্ষটি এখন থেকে পুলিশ সুপারের নিয়মিত দাপ্তরিক কাজে ব্যবহৃত হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, দাপ্তরিক সমন্বয় এবং পেশাগত কার্যক্রম পরিচালনায় নতুন এ কক্ষটি সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।