নওগাঁর মান্দা থানা পুলিশের অভিযানে ১৫ দশমিক ২ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৫ মিনিটে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের চক জামদৈই বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মান্দা উপজেলার ভালাইন সরদারপাড়া গ্রামের জাহানে আলমের ছেলে মোঃ তাইজুল ইসলাম (৫৫) এবং একই ইউনিয়নের আদিবাসীপাড়া গ্রামের মৃত রবি পাহানের ছেলে শ্রী রাম প্রসাদ পাহান (৫৪)।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানা পুলিশের অভিযানে তাদের কাছ থেকে ১৫ দশমিক ২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।