নওগাঁর পোরশা উপজেলায় মোঃ নাদিম (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। শিশুটিকে খুঁজে পেতে এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।
নিখোঁজ নাদিম পোরশা উপজেলার নিতপুর গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ জাহিদুল ইসলাম এবং মাতার নাম নাজিরা বেগম। সে উপজেলার সরাইগাছী বাইতুন নূর হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বিকেল আনুমানিক ৪টার পর থেকে নাদিমের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।
কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
যোগাযোগ: ০১৭৫২৯৬২০৮০
নিখোঁজ শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন স্বজনরা।