বাংলাদেশ প্রেস ক্লাবের নওগাঁ জেলা শাখার অনুমোদনে পোরশা উপজেলা শাখার ৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২ নভেম্বর ২০২৬ তারিখে এক বছর মেয়াদি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করা, সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও ঐক্য প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সকালের পত্রিকার প্রতিনিধি মোঃ মমিন আলী। সহ-সভাপতি হয়েছেন দৈনিক ভোরের চেতনার মোঃ আব্দুল মান্নান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক প্রথম বাংলার মোঃ মাসুদ রানা।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আজকের সকালের মোঃ ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক ইনসাফ টাইমস ২৪-এর মোঃ আতাহারি আলী, আইন বিষয়ক সম্পাদক ইনসাফ টাইমস ২৪-এর মোঃ আকতারুজ্জামান, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের ডাক (ঢাকা)-এর মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক এটিভি সংবাদের বুলবুল আহম্মেদ এবং নির্বাহী সদস্য দৈনিক মাতৃভূমির কথার শ্রী সুকুমার ঋষি।
বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পোরশা উপজেলায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য সুদৃঢ়করণ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।