নওগাঁর মহাদেবপুরে পুলিশের অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জুলহাস উদ্দিন সরদার ওরফে চঞ্চল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মহাদেবপুর থানা পুলিশ।
গ্রেপ্তার জুলহাস উদ্দিন সরদার উপজেলার চক উজাল গ্রামের মৃত আব্দুল জব্বার সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
পরে পুলিশি পাহারায় গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।