নওগাঁর পোরশায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ম্যারাথন র্যালি অনুষ্ঠিত হয়েছে। পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এবং নিতপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলামের নেতৃত্বে এই র্যালি বের করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬ খ্রি.) সকাল ৮:৩০ মিনিটে পোরশা থানাধীন হবুর মোড় থেকে পায়ে হেঁটে এই ম্যারাথন র্যালি শুরু হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিতপুর বাজারে এসে শেষ হয়।
নির্বাচনী প্রচারণার এই ব্যতিক্রমী আয়োজনে দলটির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।