নওগাঁর পত্নীতলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সুপারের নির্দেশনায় গত ২৪ ঘণ্টায় পত্নীলা থানা পুলিশের পরিচালিত অপরাধ প্রতিরোধমূলক বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।