নওগাঁর পোরশা উপজেলার ৬ নম্বর মশিদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেদা গ্রামের মেদা মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা একটি রাস্তা নিজ উদ্যোগে মেরামত ও সংস্কার করেছেন ৬ নম্বর মশিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আয়নাল হক।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসেন। রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় প্রতিদিন পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও খানাখন্দের কারণে চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়।
এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের চলাচল সহজ ও নিরাপদ করতে মোঃ আয়নাল হকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই এলাকার মানুষের সমস্যা ও দুর্ভোগ নিরসনে এগিয়ে আসা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আয়নাল হক নিজেকে মাটি ও মানুষের নেতা এবং জনগণের সেবক হিসেবে তুলে ধরে এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি ও জনকল্যাণমূলক কাজে সবসময় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধিত্বের প্রত্যাশা নিয়ে যারা কাজ করছেন, তাঁদের এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জনগণের পাশে, মানুষের কল্যাণে—এমন উদ্যোগই হোক এলাকার উন্নয়ন ও অগ্রগতির অঙ্গীকার।