ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০ নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের মুকুন্দপুর রেলওয়ে স্টেশন বাজারে তিনি এ গণসংযোগ করেন।
এ সময় ইসহাক সরকার বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি নিজের পরিচয় তুলে ধরে পাহাড়পুর ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা জানান। তিনি মাদক নির্মূল, রাস্তাঘাটের টেকসই উন্নয়ন এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন।
গণসংযোগকালে তিনি বলেন, ‘আমরা ব্যাপক কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। তবে আমাদের সামর্থ্যের মধ্যে থেকে ইনসাফের ভিত্তিতে মানুষের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে যারা যে সুবিধার প্রকৃত হকদার, তা যেন সঠিক জায়গায় পৌছে-এটি নিশ্চিত করতে আমরা শতভাগ আন্তরিকতার সঙ্গে কাজ করব।
এ সময় পাহাড়পুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি মুকুন্দপুর রেলওয়ে স্টেশন বাজার এলাকার জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পান।