সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য (এমপি) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতা আমিরুল ইসলাম খান আলিম-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। গতকাল ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক আব্দুল রশিদ ভুইঁয়া এবং সদস্য সচিব এস এম রাজ্জাক খাঁন-এর নেতৃত্বে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা প্রিয় নেতাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।
এ সময় জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা ধুকুরিয়াবেড়া ইউনিয়ন ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ সায়েম এবং সহ মিলন আলিফ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফুল দিয়ে বরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রনেতারা বলেন, "জুলাইয়ের গণ-আন্দোলনে ছাত্রদলের সংগ্রামী ভূমিকা ছিল অবিস্মরণীয়। আমাদের এই তরুণ নেতৃত্ব সিরাজগঞ্জ-৫ আসনের মাটি ও মানুষের নেতা আমিরুল ইসলাম খান আলিমের হাতকে আরও শক্তিশালী করতে সবসময় রাজপথে তৎপর রয়েছে।"
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীর সুন্দর, মাদকমুক্ত ও আধুনিক ধুকুরিয়াবেড়া ইউনিয়ন তথা বেলকুচি গড়ে তুলতে তরুণ সমাজকে পড়াশোনা ও গঠনমূলক কাজের সাথে যুক্ত থাকার আহ্বান জানান সাধারণ ছাত্র-ছাত্রীদের উপস্থিত ছিল অনেক ধুকুরিয়া মডেল উচ্চ বিদ্যালয় । পুরো অনুষ্ঠানজুড়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।