সারাদেশে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করা জনপ্রিয় গণমাধ্যম “আজকের পৃথিবী এর ঢাকা বিভাগের ব্যুরো চীফ (ভারপ্রাপ্ত) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উদীয়মান গণমাধ্যমকর্মী মো ইয়াকুব আলী তালুকদার ।
সম্প্রতি সংবাদমাধ্যমটির সম্পাদক ও প্রকাশক মো ফাহাদ মোল্লা স্বাক্ষরিত এক দাপ্তরিক নোটিশে এই নিয়োগ প্রদান করা হয়। আজকের পৃথিবী পত্রিকার ঢাকা বিভাগের সার্বিক দায়িত্ব পালন করার জন্য তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।
দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো ইয়াকুব আলী তালুকদার বলেন, "আমাকে যে গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করার প্রতিজ্ঞাবদ্ধ, আমি আমার সর্বোচ্চ মেধা ও চেষ্টার মাধ্যমে এই দায়িত্ব পালন করবো ইনশা আল্লাহ। ঢাকা বিভাগের প্রতিটি জেলার তৃণমূল থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনতে এবং আমাদের পুরো টিমকে একটি সুসংহত কাঠামোর ওপর দাঁড় করাতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"
নিয়োগ আদেশে বলা হয়েছে, ঢাকা বিভাগের সকল প্রতিনিধি এখন থেকে সংবাদ সংগ্রহ, সংবাদ যাচাই, সমন্বয় ও দাপ্তরিক কার্যক্রমে ভারপ্রাপ্ত ব্যুরো চীফ মো ইয়াকুব আলী তালুকদার এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন এবং তাঁর নির্দেশনায় দায়িত্ব পালন করবেন। এর মাধ্যমে অত্র অঞ্চলের সংবাদ কার্যক্রমে আরও গতিশীলতা ও পেশাদারিত্ব আসবে বলে আশা প্রকাশ করছে কতৃপক্ষ।
এবং প্রতিষ্ঠানের নিয়ম নীতি মানিয়া চলবেন বলে প্রতিষ্ঠান আশাবাদী অন্যথায় নিয়ম নিতি বহি:ভূত কাজ করা যাবে না। সত্য প্রকাশে আপোষহীন সংবাদ প্রকাশ করতে আজকের পৃথিবী অঙ্গীকারবদ্ধ।