দেশনায়ক জনাব তারেক রহমান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি)
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ
কুমিল্লা জেলা বিএনপি-র সিনিয়র নেতৃবৃন্দ
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার বিতর্কিত ও কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, প্রতিবাদ ও কড়া হুঁশিয়ারি জানাচ্ছি!
এমপি সাহেব, ক্ষমতার দাপটে কী বলছেন আর কাকে হুমকি দিচ্ছেন? রাজপথের রক্ত ও ঘাম দেওয়া ত্যাগী নেতা-কর্মী ও সাধারণ জনগণ কি আপনার কাছে বিক্রি হয়ে গেছে, নাকি সাধারণ কর্মীরা আজ জিম্মি? রাজনীতির মাঠে উড়ে এসে জুড়ে বসেই ভাবছেন যা ইচ্ছা তাই বলবেন?
রাজনীতিতে আপনার যা বয়স, আমার রাজনীতির অভিজ্ঞতা ও বয়সের কাছে তা কিছুই না। ন্যূনতম রাজনৈতিক প্রজ্ঞা ও শিষ্টাচার থাকলে এমন আবোল-তাবোল ও ধৃষ্টতামূলক বক্তব্য দিতে পারতেন না। ক্ষমতার দাপট দেখানোর আগে নিজের সীমানা আর রাজপথের ত্যাগের ইতিহাস জেনে আসা উচিত। আমার তো স্পষ্ট মনে হয়, আপনি মূলত আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই রাজনীতিতে এসে এসব আবোল-তাবোল কথা বলছেন!
মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা যেমন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তেমনি রাজপথের নির্যাতিত তৃণমূল বিএনপির নেতা-কর্মীরাও আপনাকে ক্ষমা করবে না।
যদি সত্যি দল ও জনগণের জন্য রাজনীতি করতে চান, তবে বিগত ১৭টি বছর ধরে যারা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছে, জেল-জুলুম, মামলা ও হামলার শিকার হয়েছে—তাদের আগে খুঁজে বের করুন। ত্যাগী নেতা-কর্মীদের বুকে টেনে নিয়ে সংগঠন পুনর্গঠন করার চেষ্টা করুন।
নতুবা অসংলগ্ন ও বেপরোয়া বক্তব্য অব্যাহত রাখলে কুমিল্লা-১০ আসনের সাধারণ নেতা-কর্মী ও জনগণ আপনাকে এই মাটি থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবে!
প্রতিবাদে—
মোঃ ইদ্রিস মিয়া, কোষাধ্যক্ষ, ১ নং বাগমারা উত্তর ইউনিয়ন বিএনপি।লালমাই, কুমিল্লা।