রাজবাড়ীর পাংশায় অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পাংশা থানা এলাকায় মাদকদ্রব্য সেবনের সময় তাঁদের আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের সাজা প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, জেলার পাংশা উপজেলার চেপা মাজাইল গ্রামের সাহেব আলীর ছেলে মাহফুজ (২৫), তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাংশা, রাজবাড়ী পরিচালিত মোবাইল কোর্টে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অপর দণ্ডপ্রাপ্ত পাংশার নারায়ণপুর গ্রামের মৃত অজিত দাসের ছেলে চন্দন দাস (২৭), পিতা মৃত অজিত দাস তাঁকে সহকারী কমিশনার (ভূমি), পাংশা পরিচালিত মোবাইল কোর্টে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া বিষ্ণপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফা শেখের ছেলে মোঃ জসিম শেখ (২২) কে একই মোবাইল কোর্টে ১৫ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত তিনজনকে সাজা প্রদানের পর কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম।