কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যুব র্যালী ও আলোচনা সভা, সফল আত্মকর্মীদের সম্মাননা প্রদান এবং প্রশিক্ষিত যুবদের মধ্যে সনদপত্রে বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
প্রানীসম্পদ প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর রহমান পাঠান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা ভূমিকর্মকর্তা উম্মে সালমা,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি আলহাজ্ব শাহ সুলতান খোকন,
মনোহরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রহমত উল্লাহ জিকু, আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আমান উল্লাহ চৌধুরী
প্রশিক্ষন গ্রহনকারীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোঃ ফখরুল ইসলাম জসীম
শুভেচ্ছা বক্তব্য রাখেন আবদুল্লা আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক জি এম আহসান উল্লাহ, সহদপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাজী সেলিম জাহাঙ্গীর মজুমদার, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম।এ ছাড়া ও আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়নের কর্মকর্তাবৃন্দসহ যুবউননয়ন সংশ্লিষ্ট মহিলা ও পুরুষ প্রশিক্ষন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাজমুল হাসান সোহেল ও কামাল হোসেন।