দৈনিক জনকণ্ঠের নিজস্ব সংবাদদাতা ও নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনি আর নেই। আজ রবিবার (১ নভেম্বর) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে নওগাঁর সাংবাদিক সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে তিনি সংবাদমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে নওগাঁর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও প্রবীণ সাংবাদিককে হারাল।
জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিৎ সরকার মনির মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।