উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অভিষেক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং বিদায়ী শিক্ষিকার সম্মানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ৪ উখিয়া টেকনাফ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, শাহজাহান চৌধুরী।
(২৯ অক্টোবর) সকাল দশটায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, অধ্যাপক তহিদুল আলম তহিদের সভাপতিত্ব অনুষ্ঠিত সংবর্ধনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার, আরো উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, আশরাফুল আলম সিরাজী, উখিয়া উপজেলা শিক্ষা সুপারিন্টেন্ডেন্ট,অশোক কুমার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবু শামীম,
স্বাগত বক্তব্য রাখেন, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হারুনুর রশিদ নুরী।