Be a Handwashing Hero—হাত ধোয়ার নায়ক হোন” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মান্দার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে হাত ধোয়ার গুরুত্ব, সঠিক পদ্ধতি এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাই সুস্থ ও নিরাপদ জীবনযাপনে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।