নওগাঁ-নাটোর মহাসড়ক সংলগ্ন মহাদিঘি এলাকার যুবসমাজের উদ্যোগে একটি মানবিক ও প্রশংসনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রাতের যাত্রাপথে সাধারণ মানুষের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে আত্রাই পুরাতন রেলস্টেশন থেকে ভর মাধায়মুড়ি পর্যন্ত প্রতিদিন রাত ১টা পর্যন্ত অবস্থান করবেন যুবসমাজের সদস্যরা।
উদ্যোগের আওতায়, রাতের বেলায় ওই সড়কে চলাচলের সময় কোনো ব্যক্তি সমস্যায় পড়লে বা জরুরি সহযোগিতার প্রয়োজন হলে যুবসমাজের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। রাতের যাত্রায় বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ বিষয়ে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে—
গোলাম মর্তুজা শাহীন
মোবাইল: ০১৭৬০-৪০০১৮৩
রাতের পথে মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। যুবসমাজের এমন মানবিক কার্যক্রম অন্যদেরও সামাজিক দায়বদ্ধতা পালনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।