রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে নিয়মিত ভিডিও ও নানা অভিজ্ঞতা শেয়ার করতেন বাংলাদেশি রাজন। যুদ্ধের সম্মুখসারিতে যাওয়ার পর সাত দিন ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
রাজন তাঁর ভিডিওতে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি ও অনিশ্চিত জীবনের কথা তুলে ধরতেন। অর্থের জন্য রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে নিজের মতো ভুল না করার পরামর্শও দিয়েছিলেন তিনি।
প্রতিটি ভিডিওতে দেশবাসীর কাছে দোয়া চাইতেন রাজন। কিন্তু দীর্ঘদিন তাঁর পেজে নতুন কোনো পোস্ট না থাকায় উদ্বেগ আরও বেড়েছে।
তবে রাজনের নিখোঁজ হওয়ার বিষয়টি কিংবা তাঁর মৃত্যুর কোনো খবর এখনো নির্ভরযোগ্যভাবে নিশ্চিত হওয়া যায়নি। তাই যাচাই ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।
রাজন যেখানেই থাকুন, নিরাপদে থাকুন। তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অপেক্ষার অবসান হোক, ফিরে আসুক তাঁর সুস্থতার খবর।