গোলাপগঞ্জে দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিসের কৃষি প্রশিক্ষণ হলে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট ( ফ্রিপ) এর আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন সিলেটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ শামসুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ মাশরেফুল আলম,ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জনাব হরে কৃষ্ণ সরকার।
ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি এসিসটেন্স প্রজেক্ট ( ফ্রিপ) এর আওতায় বিভিন্ন কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়।