দিনাজপুরের বিরল প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক যুগের আলো প্রতিনিধি মুরছালিন হোসেন এর দাদী মোছাঃ মোহছোনা বেগম (৫৪) সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুর আনুমানিক ০২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ মাগরীব উপজেলার ১০ নং রাণীপুকুর ইউনিয়নের জগতপুর গ্রামে তাঁর জানাযা শেষে দাফনকার্য জগতপুর পীরপুকুরিয়া কবরস্থানে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব,পাড়া প্রতিবেশিসহ শুভাকাঙ্ক্ষীদের জানাযা ও দাফন কার্যে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ হতে জানানো হয়েছে।