২৪ অক্টোবর ২০২৬ খ্রি. রাত্রি ০৮.০০ ঘটিকায় দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে পুলিশ লাইন্সে কর্মরত সকল অফিসার ও ফোর্সের কেন্দ্রীয় রোলকলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।
কেন্দ্রীয় রোলকলে পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতা, শৃঙ্খলা ও সামগ্রিক কল্যাণ বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি সকল অফিসার ও ফোর্সকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে ও নিষ্ঠার সঙ্গে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার মহোদয় পূজায় দায়িত্ব পালনকারী সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি তাঁদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।