সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালসহ ১২টি উপজেলায় মোট চিকিৎসকের পদ ৩৭১ হলেও পুরো জেলার হাসপাতালগুলোতে কর্মরত রয়েছেন ১১২ জন, শূন্য পদের সংখ্যা ২৫৯টি।
লিংক ঃ-
সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালসহ ১২টি উপজেলায় মোট চিকিৎসকের পদ ৩৭১ হলেও পুরো জেলার হাসপাতালগুলোতে কর্মরত রয়েছেন ১১২ জন শূন্য পদের সংখ্যা ২৫৯টি । এরমধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ৭৪ টি কিন্তু কর্মরত আছেন মাত্র ২৪ জন। অধিকাংশ চিকিৎদের পদ ফাঁকা থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে এই হাসপাতালের সীমিত শয্যায় চিকিৎসা নিচ্ছেন আট থেকে নয় শতাধিক রোগী। এছাড়া প্রতিদিন কয়েক শত রোগী হাসপাতালের ইনডোর ও আউটডোর সেবা নিচ্ছেন।
একদিকে জনবল সংকট অন্যদিকে অতিরিক্ত রোগীর চাপ, সব মিলিয়ে হাসপাতালটি নিজেই পড়েছে সংকটাপন্ন অবস্থায়। যদিও হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, চিকিৎসক-নার্সের সংকট রয়েছে তবুও সেবা দেওয়া হচ্ছে। জনবল সংকটের বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
ভয়েজ অভার ঃ-
সুনামগঞ্জের ১২টি উপজেলার প্রায় ২৮ লাখ জনগোষ্ঠীর প্রধান চিকিৎসা কেন্দ্র হলো সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালটি। ২০০৯ সালে ১০০ শয্যা থেকে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নিত করা হয়। কিন্তু শুরু থেকে চিকিৎসক, নার্স, ও কর্মচারী সংকটে ভোগছে এই হাসপাতালটি। এই জেলা সদর হাসপাতালে চিকিৎসকের পদ আছে ৭৪টি, কর্মরত আছেন ২৪জন, ৫০টি পদ শূন্য। ৫০ জন মেডিকেল অফিসারের মধ্যে আছেন মাত্র ১২জন। নার্সের পদ আছে ২৬৩জন, কর্মরত আছেন ১৯৬ জন, শূন্য পদ আছে ৬৭টি। মেডিকেল টেকনলোজিস্টসহ অন্যান্য কর্মীর পদ আছে আরও ১৩৬টি, এর মধ্যে ১০৮টিই শূন্য। গত কয়েক সপ্তাহ ধরে ভর্তিকৃত ৮-৯ শতাধিক রোগীর প্রায় অর্ধেক রোগীই বৃদ্ধা ও শিশু অথচ শিশু বিষয়ক চিকিৎসক আছেন মাত্র ১ জন। হৃদরোগ, দন্ত রোগ, নাক-কান, গলা, চক্ষুরোগ, হাড় জোড়া বিভাগে বিশেষজ্ঞ কোন চিকিৎসকই নেই হাসপাতালে।
সেবা প্রত্যাশীরা জানান, হাসপাতালটি এখন নিজেই সংকটাপন্ন। সংকটের কারণে কাঙ্খিত সেবা পাওয়া যায় না, আগে হাসপাতালের চিকিৎসা করা দরকার। শয্যা না থাকায় হাসপাতালের মেঝে ও সিড়ির মুখে থেকে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। প্রতিটি শয্যায় একাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বিভিন্ন ওয়ার্ডে পানি সরবরাহ নেই, বাথরুম ব্যবহার করা যায় না।
ভক্সপপ ঃ- সেবা প্রত্যাশী ও রোগীর স্বজনরা ৮ জন।
সিভিল সার্জন সুনাসমগঞ্জ চিকিৎসক সংকট পুরনো উল্লেখ করে বলেন, এই সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালসহ ১২টি উপজেলায় মিলে মোট ৩৭১ জন চিকিৎসকের পদ থাকলে ও পুরো জেলায় কর্মরত আছেন মোট ১১২ জন। তাছাড়া ডেঙ্গু কিংবা অন্যান্য কোন রোগের উপশম দেখা দিলে নিজেরা ডাক্তারী না করে দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করার আহবান জানান ........................
সিংক ঃ- ডা.-চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ(রুমি),সিভিল সার্জন,সুনামগঞ্জ।
হাসপাতালের তত্ত্বাবধায়ক বললেন, চিকিৎসক, নার্সের সংকট রয়েছে। হাসপাতালে প্রতিদিন ৭ থেকে ৮-৯ শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। ভর্তিকৃত রোগীর প্রায় অর্ধেকই শিশু, জনবল সংকট থাকলেও সেবা দেওয়া হচ্ছে। বেডের তুলনায় অনেক রোগী হওয়া কাঙ্খিত সেবা না হলেও সেবা চলমান আছে। পানি সরবরাহসহ কিছু সমস্যা রয়েছে, সেগুলা সমাধানের চেষ্টা চলছে।
সিংক ঃ- ডাঃ মোহাম্মদ আলী আশরাফ সোহাগ তত্ত্বাবধায়ক, সুনামগঞ্জ সদর হাসপাতাল।
পে-অফ: স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সুনামগঞ্জ সদর হাসপাতালে দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।