কিশোরগঞ্জে শারদীয় দুর্গাপূজার সার্বিক পরিবেশ ও প্রতিমা বিসর্জনের প্রস্তুতি সরেজমিনে দেখতে আজ সন্ধ্যার পর নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পরিচ্ছন্নতা, আলোকসজ্জা ও বিসর্জন ঘাটের ব্যবস্থাপনায় পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সন্ধ্যার পর তাঁর এ পরিদর্শনকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোর পরিবেশ, উৎসবের সার্বিক ব্যবস্থাপনা এবং প্রতিমা বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়গুলো গুরুত্ব পায়।
পরিদর্শনকালে পৌর প্রশাসক নগুয়া বকুলতলা পূজারী সংঘ, স্টেশন রোডের শ্রীশ্রী কালীবাড়ি এবং শ্রীশ্রী শ্যামসুন্দর লক্ষ্মীনারায়ণ জিউর আখড়াসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। তিনি পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং প্রতিমা বিসর্জনের সময় যাতে ভক্ত-দর্শনার্থীরা নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
পূজামণ্ডপ ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করা এবং বিসর্জন ঘাটের ব্যবস্থাপনা সুষ্ঠু রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
পৌর প্রশাসকের এ পরিদর্শনের মধ্য দিয়ে পূজামণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ এবং প্রতিমা বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন করতে পৌরসভার সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিশোরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।