শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কক্সবাজারের উখিয়া সদর দারোগা বাজার প্রধান পূজামণ্ডপ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া- টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান।