শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ সদর থানা এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রিফিং প্রদান করেছেন নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) পুলিশ সুপার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের উদ্দেশে এ ব্রিফিং প্রদান করেন।
ব্রিফিংকালে পুলিশ সুপার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সদস্যদের নির্দেশনা দেন। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা জোরদার, নিয়মিত টহল পরিচালনা, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবির ওসি, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই), পুলিশ পরিদর্শকসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।