কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি বিশেষ অভিযানে চোরাচালান প্রতিরোধসহ আন্তঃ সীমান্ত অপরাধ দমনে ১৫ অক্টোবর বৃহস্প্রতিবার ১০ ঘটিকার সময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন আমানগন্ডা বিওপি এর বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত শূন্য লাইন হতে ৪শত গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর ব্রিজ নামক স্থান হতে টহল দল কর্তৃক ১টি মাইক্রোবাস এবং বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও বিভিন্ন প্রকার জর্দা আটক করে। যার সর্বমোট মূল্য উনচল্লিশ লক্ষ সাইত্রিশ হাজার সাতশত নব্বই টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা দেওয়া হবে এমনটায় জানিয়েছে বিজিবি।