দিনাজপুরে জমকালোর আয়োজন এর মধ্য দিয়ে উচ্ছ্বাস ও উদ্দীপনার দিনাজপুর হলি ল্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ (অক্টোবর ২০২৬) মঙ্গলবার দিনাজপুর বালুবাড়ি এলাকায় কলেজ ক্যাম্পাস-২ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— "লেট আস মেক আওয়ার ফিউচার নাউ" আই উক্ত অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং দিনাজপুর-৩( সদর) আসনের মাটি ও মানুষের জননেতা সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর হলি ল্যান্ড স্কুল এন্ড কলেজের সভাপতি প্রফেসর আব্দুর রউফ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে পরিচালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইকবাল কবির মোগল।
আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপস্থিত ছিলেন। একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা জানান নবীন শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান। পরিশেষে সভাপতি সমাপনী বক্তব্য শেষে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করেন।